Tuesday, March 17, 2026

সৌরভের সবুজ সঙ্কেত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই শুরু কোহলিদের নয়া দৌড়

Date:

Share post:

বিরাট বাহিনীকে অস্ট্রেলিয়া সফরের জন্য সবুজ সঙ্কেত দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। তবে সঙ্গে দেওয়া হয়েছে শর্ত। অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় দলকে যেন একটু কম সময় (১৪ দিনের কম) কোয়ারেন্টাইনে রাখা হয়।

কিন্তু কেন এমনটা চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? দাদার জবাব, আসলে দু’সপ্তাহ ধরে ক্রিকেটাররা হোটেলের ঘরে বসে থাকলে হতাশা গ্রাস করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি ততখানি আশঙ্কাজনকও নয়। ছ’মাস পরে সেই পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে বলেই আমার ধারণা। ফলে ধরেই নেওয়া যায়, ডিসেম্বরের আগে কোহলির দল আন্তর্জাতিক ক্রিকেটে নামছে না, যদি না এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। আর বিশ্বকাপ না হলে আইপিএল হওয়ার প্রবল সম্ভাবনা।

করোনা পরবর্তী সময়ে ১১১ দিন কোনও ক্রিকেট না হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সাউদাম্পটনে চলছে টেস্ট। ভারত অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারি মাসে। অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ চেয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই শর্ত মানে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...