Monday, June 8, 2026

প্রত্যেকদিন ১লক্ষ করোনা টেস্টের লক্ষ্যে ইউরোপ থেকে মেশিন আনছে রাজ্য

Date:

Share post:

করোনাভাইরাস টেস্টিং-এর ক্ষেত্রে RT-PCR মেশিন অন্যতম গুরুত্বপূর্ণ। মূলত এই মেশিনের মাধ্যমে লালারসে করোনা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত করা যায়। বর্তমানে রাজ্যের যে মেডিকেল কলেজ ও ল্যাব গুলিতে করোনাভাইরাসের টেস্টিং-এর অনুমোদন রয়েছে সেই জায়গাগুলোতে এই মেশিনের প্রয়োজনিয়তাও রয়েছে। ইতিমধ্যেই এই মেশিনের সংখ্যা বাড়ানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে।
এবার ইউরোপ থেকে মেশিন আনছে বাংলা।
জানা গিয়েছে, Cobas 6800 যন্ত্রটি সম্পূর্ণ অটোমেটিক সুইজারল্যান্ডের একটি সংস্থা এই মেশিন সরবরাহ করবে। এর সাহায্যে প্রত্যেকদিন ১ লক্ষ করোনা টেস্ট করা সম্ভব হবে ।
জানা গিয়েছে, অগস্টে এই মেশিন চলে আসবে । এই ধরনের মোট ৬৮০০ টেস্টিং মেশিন কিনছে রাজ্য সরকার।
ইতিমধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নতুন মেশিন ব্যবহার করার জন্য টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের বেশ কয়েকজন টেকনিশিয়ানের এই প্রশিক্ষণ রয়েছে । তারাই অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন ।
এখন রাজ্যে গড়ে প্রতিদিন ১০ হাজারের কিছু বেশি করোনা টেস্ট হচ্ছে।

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...