Tuesday, June 9, 2026

হরিয়ানা সরকারের অভিনব সিদ্ধান্ত, মেয়েরা গ্র্যাজুয়েট হলেই মিলবে পাসপোর্ট

Date:

Share post:

অভিনব সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার । এবার থেকে গ্র্যাজুয়েট হলেই হরিয়ানাতে মেয়েরা পেয়ে যাবেন পাসপোর্ট। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি জানিয়েছেন, গ্র্যাজুয়েট হওয়ার পরে কলেজ থেকেই ছাত্রীদের পাসপোর্ট তৈরির সব ব্যবস্থা হবে। শনিবার ডক্টর মঙ্গলসেন অডিটোরিয়ামে ‘হর সর হেলমেট’ নামের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন খট্টর।
তিনি বলেন, রাজ্যের মেয়েদের শিক্ষা ও তাদের এগিয়ে চলার জন্য অনেক রকমের পরিকল্পনা রয়েছে সরকারের। তার মধ্যে অন্যতম হল, গ্র্যাজুয়েট হলেই তাদের পাসপোর্ট দেওয়া হবে।
কিন্তু কেন এই অভিনব সিদ্ধান্ত? তারও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে বিদেশে যাওয়ার সুযোগ এলে যাতে গ্রাজুয়েট মেয়েদের কোনও সমস্যায় পড়তে না হয়, সেইজন্যই এই উদ্যোগ । এছাড়া অনেক রকম সরকারি কাজেও পাসপোর্ট লাগে। এর ফলে রাজ্যের মেয়েরা আরও এগিয়ে যাবে বলেই আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...