Saturday, April 4, 2026

এফএম-এ হিন্দি ভাষার ব্যবহার নিয়ে প্রতিবাদ রূপঙ্কর বাগচীর

Date:

Share post:

এফএম রেডিও চ্যানেলে বাংলা গান কম বাজানো হয়। বেশিরভাগ সময় বাজানো হয় হিন্দি গান। শুধু তাই নয়, অনেক সময় শোনা যায় রেডিও জকিরা হিন্দিতে কথা বলছেন। বহু বছর ধরে এই অভিযোগ উঠছিল। এবার এই বিষয়ে মুখ খুলল বাংলা শিল্পী পক্ষ সংগঠন।

এক ভিডিও বার্তায় রূপঙ্কর বাগচী জানান, “বাংলার এফএম রেডিও চ্যানেল গুলোতে মূলত হিন্দি গান বাজানো হয়। অনেকদিন ধরেই দেখছি সঞ্চালকদের একাংশ বাংলায় কথা বলেন না। শো পরিচালনা করেন হিন্দি ভাষা ব্যবহার করে।” স্পষ্ট করে জানিয়েছেন, তিনি হিন্দি ভাষার বিরোধী নন। কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দি গান বাজানো হবে, অথচ বাংলা গান অবহেলিত হবে এটা মেনে নেওয়া যায় না।

তাঁর কথায়, “আমাদের বাংলা গানের ভান্ডার অতুলনীয়। রজনীকান্ত, অতুলপ্রসাদ, রবীন্দ্র সংগীত ও নজরুল সঙ্গীত এরকম মণিমাণিক্য পূর্ণ আমাদের বাংলা গানের রত্নভাণ্ডার।কেন তারা এই গানগুলি বাজায় না তা জানি না। এই গানের ব্যাপারে মানুষকে শিক্ষিত করতে হবে। মানুষকে জানাতে হবে।” এর আগে এই বিষয়ে মুখ খুলেছিলেন বাংলা ব্যান্ড ভূমির অন্যতম সদস্য সৌমিত্র রায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...