Friday, May 15, 2026

১৫ ই মাধ্যমিকের ফলপ্রকাশ? জল্পনা শিক্ষা মহলে

Date:

Share post:

অপেক্ষার অবসান। জল্পনার শেষ। অবশেষে প্রকাশিত হতে চলেছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফলাফল। সবকিছু ঠিকঠাক থাকলে এই করোনা আবহের মধ্যেই সম্ভবত এ সপ্তাহেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফল। পর্ষদ সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তাতে খুব সম্ভবত আগামী ১৫ জুলাই, বুধবার অথবা তার আশেপাশে দু’একদিনের মধ্যে ফল প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ, প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় পর প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। এবং ঠিক কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, সেটা মঙ্গলবার জানিয়ে দিতে পারে পর্ষদ।

অনলাইনেই প্রকাশিত হবে ফলাফল। নির্দিষ্ট ওয়েব সাইট লিঙ্ক দেওয়া হবে ফলাফল জানার জন্য। একইসঙ্গে মোবাইলে সংশ্লিষ্ট নম্বরের মাধ্যমে মেসেজ করে ফল জানতে পারবেন পড়ুয়ারা।

পর্ষদ সূত্রে আরও খবর, মাধ্যমিকের ফল প্রকাশের পর মার্কশিট ও সার্টিফিকেট বন্টন নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হতে পারে। সেক্ষত্রে এই করোনা আবহের মধ্যে যাতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই মার্কশিট ও সার্টিফিকেট বিলি হতে পারে স্কুল থেকেই।

উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। যা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। তখনও পর্যন্ত করোনা সংক্রমণ এ দেশে বা রাজ্যে সেভাবে মাথাচাড়া দেয়নি। কিন্তু তার পরের পরিস্থিতি সকলের জানা। খুব স্বাভাবিক ভাবেই বিলম্ব হয় মাধ্যমিকের ফল প্রকাশের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...