Monday, April 6, 2026

কর্মীদের পরামর্শ মেনে নতুন পদক্ষেপ রেলের, আরও আরামদায়ক হচ্ছে ট্রেন যাত্রা

Date:

Share post:

কর্মচারীরা বেশ কিছু নতুন পরিকল্পনা দিয়েছিল রেলওয়ে বোর্ডকে। সেই অনুযায়ী এবার পদক্ষেপ নিতে চলেছে রেল। এই পদক্ষেপের জেরে ট্রেন যাত্রা আরও সুরক্ষিত এবং আরামদায়ক হবে বলে আশা করা যায়।

২০১৮ সালে রেলের তরফে ডেডিকেটেড পোর্টাল লঞ্চ করা হয়েছিল। এই পোর্টালে সমস্ত কর্মীদের তাঁদের বেস্ট আইডিয়া শেয়ার করতে বলা হয়েছিল। যার মূল উদ্দেশ্য পরিষেবা আরও উন্নত করা। ২০১৮- র সেপ্টেম্বর থেকে ২০১৯ -র ডিসেম্বর পর্যন্ত পোর্টালে মোট ২৬৪৫ আইডিয়া শেয়ার করেছেন কর্মীরা।

জানা গিয়েছে, ট্রেন ছাড়ার দু’মিনিট আগে ওয়ার্নিং বেল বাজানো হবে, কামরার ভিতরে রিয়েল টাইম সিসিটিভি মনিটরিং, মোবাইল অ্যাপের মাধ্যমে নন রিজার্ভড টিকিটের প্রিন্টিংয়ের মতো বেশ কিছু নতুন পরিকল্পনা নতুন তালিকায় যুক্ত হয়েছে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে একটি ভেহিকুলার সিস্টেম তৈরি করেছে। এ পদ্ধতির মাধ্যমে রেল লাইনের সমস্যা ধরা পড়বে। ইস্টার্ন রেলের মালদহ ডিভিশন ট্র্যাকের স্পিড ও তাপমাত্রা জানার জন্য পাইরোমিটারের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে। ট্রেনের কোচের মধ্যে এবার থেকে থাকবে সিসিটিভি। ওয়েস্টার্ন রেলওয়ে ন্যাচারাল ওয়াটার কুলার তৈরি করেছে।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...