Wednesday, June 17, 2026

লিগ শুরু ডার্বির ধামাকা দিয়ে, একসঙ্গে কলকাতা লিগ-আই লিগ

Date:

Share post:

ধামাকা দিয়েই লিগ শুরু করতে চাইছে আইএফএ। প্রথম ম্যাচেই দেখা যেতে পারে এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে। পাশাপাশি এবার কলকাতা লিগ আর আই লিগ একসঙ্গে করতে চায় আইএফএ। সিদ্ধান্ত জানানো হয়েছে ফেডারেশনকেও।

রাজ্য ফুটবল সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ফুটবল মরশুম শুরু হয়ে যায়। কিন্তু ফুটবল না থাকায় সকলের মন খারাপ। তাই নভেম্বরের তৃতীয় সপ্তাহে লিগ শুরু হলে ডার্বি দিয়ে শুরু হতে পারে। ১৭ নভেম্বরে যুবভারতীতে প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপরে অর্থাৎ ২০-২১ নাগাদ শুরু হতে পারে প্রিমিয়ার লিগের খেলা। ডার্বির জন্য যুবভারতী না পেলে সন্তোষপুরের স্টেডিয়ামে খেলা হবে। আর কলকাতা লিগের জন্য ময়দান ছাড়াও রবীন্দ্র সরোবর, কল্যাণী, মাকড়দহ, দমদম বারাকপুর স্টেডিয়ামকে কাজে লাগানো হবে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...