Saturday, February 21, 2026

বিধায়কের মৃত্যু নিয়ে প্রথমেই চড়া সুরে খেলবেন না, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

একজন বিধায়কের রহস্যমৃত্যু। গলায় দড়ি দিয়ে ঝোলা মরদেহ।

অত্যন্ত খারাপ ঘটনা।
বড় খবরও বটে।
দাবি, রাজনীতি, প্রতিবাদ, বিতর্ক শুরু।

যদি এটা হত্যাই হয়, খুনিদের শাস্তি দাবি করি।
যদি আত্মহত্যাও হয়; কারণ সামনে আসুক।

কিন্তু এই মৃত্যু নিয়ে যাঁরা এখনই রাজ্য সরকারের বিরুদ্ধে চড়া সুরে খেলছেন, তাঁদের বলি, সময় তো অনেক আছে। এখনই এতটা চালিয়ে না খেলাই ভালো। এই পরিস্থিতিতে রাজনৈতিক আক্রমণের অভিমুখ তৃণমূলকে করা সহজ। সিবিআই দাবি সহজ। কিন্তু বোধহয় একটু ধরে খেলা ভালো।

মনে পড়ছে রমজান আলি খুনের ঘটনা।
এম এল এ হস্টেলে এম এল এ খুন।
তিনি ফরওয়ার্ড ব্লকের ছিলেন।
সেই সময় উত্তরবঙ্গের ওই এলাকায় সিপিএম বনাম ফরওয়ার্ড ব্লক মারামারিও চলছিল।
ভরা বাম জমানা।
রমজানসাহেবের দেহ তখনও ঘরে। তৎকালীন ডিসিডিডি গৌতম চক্রবর্তী তদন্ত করছেন।
দোতলায় মানস ভুইঞার ঘরে বসে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বাংলা বনধের সিদ্ধান্ত নিয়ে নিলেন।
অভিযোগ, সিপিএম খুন করিয়েছে।
ফরওয়ার্ড ব্লক তাতে ধুনো দিল।
বনধ হয়ে গেল। 356 জারির দাবি হল। সিবিআই চাওয়া হল।
ফরওয়ার্ড ব্লকও বলল রাজনৈতিক হত্যা।
বিরোধীদের বক্তব্য, শরিকি লড়াই।
সর্বত্র শিরোনাম এই বিষয়টা।

এবং শেষে দেখা গেল এই খুন নিতান্ত ব্যক্তিগত।
রমজানের স্ত্রীর সঙ্গে সচিবের প্রেম।
সেটি জানাজানি, অশান্তি থেকেই খুন।
ধরা পড়ে যান দুজনেই।

ফলে, এবারও, নির্দিষ্ট উপসংহার আর অভিযোগের আগে একটু সময় যাক।
তদন্ত হোক।
রাতে বিধায়ককে ডাকা হল, তিনি গেলেন এবং তারপর ঝুলন্ত দেহ মিলল, এ বড় কম কথা নয়।
তৃণমূল এত বড় ঝামেলা ডেকে আনবে, এটা অঙ্কে মেলে না।
বিধায়ক 2016তে কং-বাম জোটের প্রার্থী; পরে বিজেপিতে। তাঁর বৃত্তটি সম্পর্কে বা সমীকরণগত শত্রু সম্পর্কে বিস্তারিত জানা নেই।

ঘটনা মারাত্মক।
যদি খুন হয়ে থাকেন, দোষীদের ধরা হোক, যে দলেই তারা থাকুক।

আমার শুধু বক্তব্য, প্রথমেই রাজনীতির ব্যাট চালিয়ে না খেলে একটু দেখুন। নজর রাখুন। জানার চেষ্টা হোক কী হয়েছিল।
‘তৃণমূল জবাব দাও’ মিছিলের সময় তো আর পালিয়ে যাচ্ছে না।

প্রয়াত বিধায়কের আত্মার শান্তি কামনা করি।

spot_img

Related articles

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...