Tuesday, June 23, 2026

মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজে বিস্ফোরণ , আহত ২১

Date:

Share post:

মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে জাহাজ । ঘটনায় গুরুতর আহত হন ২১ জন । ঘটনাটি ঘটেছে রবিবার। মার্কিন নেভির সেই জাহাজে বিস্ফোরণের পর আহত ১৭ জন নাবিক ও চার জন স্থানীয় নাগরিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের প্রাণ সংশয় নেই বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের নাভাল সার্ফেস ফোর্সেস এক টুইটে জানিয়েছে, সব ক্রু যুদ্ধজাহাজটি থেকে বেরিয়ে গিয়েছে এবং কেউ নিখোঁজ নেই। জাহাজটিতে প্রায় ১৬০ জনের মতো লোক ছিল।

৮৪৪ ফুট লম্বা জাহাজটির অধিকাংশ অংশ কয়েক ঘণ্টা ধরে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল আর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়া দেখা যাচ্ছিল। দমকলের ছ’টি অগ্নিনির্বাপক জাহাজ থেকে যুদ্ধজাহাজটিতে জল দেওয়া হয়।

জ্বলন্ত জাহাজটির কাছে দুটি ডেস্ট্রয়ার, ইউএসএস ফিটজেরাল্‌ড ও ইউএসএস রাসেল, নোঙর করা ছিল। এই দুটি যুদ্ধজাহাজকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় বিকাল ৩টা থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ কমে আসতে শুরু করে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। নাশকতার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...