Saturday, April 4, 2026

আতঙ্ক! এনকাউন্টারের ভয়ে সড়ক পথে নয়, বিমানে কানপুর ফেরানোর আবেদন বিকাশের সহযোগীর

Date:

Share post:

এনকাউন্টার আতঙ্ক !  সড়ক পথে নয়, মহারাষ্ট্রের ঠানে থেকে উত্তর প্রদেশে ফেরাতে তাকে নিয়ে যেতে হবে বিমানে৷ আদালতে এমনই দাবি জানাল বিকাশ দুবের ঘনিষ্ঠ সঙ্গী অরবিন্দ ত্রিবেদী৷
গত শনিবার মহারাষ্ট্র পুলিশের এটিএস-এর হাতে ধরা পড়ে বিকাশ দুবের অন্যতম এই সহযোগী অরবিন্দ৷ এর পর তাকে ২১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত৷ এরপর অরবিন্দের আইনজীবী আদালতে জানান, কানপুরে নিয়ে যেতে হলে পুলিশ যেন বিমানে করেই তাকে নিয়ে যায়৷

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে মধ্যপ্রদেশ থেকে কানপুরে ফেরার পথে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় কানপুরের ডন বিকাশ দুবের৷ তার আগে বিকাশের একাধিক সঙ্গীরও একই ভাবে উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়৷ এবার তাই এনকাউন্টারের আশঙ্কায় আগেভাগেই আদালতের কাছে আবেদন করল বিকাশের সহযোগী অরবিন্দ৷ তবে, তার আবেদন মতো তাকে বিমানে ফেরানো হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি আদালত।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...