Friday, June 26, 2026

তাঁর আঘাতে কুপকাত ১২, গালওয়ান উপত্যকার ‘ ঝড়’ – এর নাম গুরতেজ

Date:

Share post:

‘স্যর জি জরা রুকিয়ে, থোড়া পাবজি খেলকে আতে হ্যায়।’ এই কথা বলে অভিযানে গিয়েছিলেন তিনি। চিনা সেনাদের হামলায় শহিদ হওয়া জওয়ানদের তালিকায় নাম রয়েছে তাঁর। একা হাতে ১২ জন চিনা সেনাকে খতম করেছিলেন ২৩ বছরের গুরতেজ সিং।

পাঞ্জাবের ছেলের এই দুঃসাহসিক বীরগাথা অনেকেরই অজানা। লাল ফৌজের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে দিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর বিহার রেজিমেন্টের জওয়ানদের কথায়, গালওয়ান উপত্যকায় একাই ঝড় তুলেছিলেন গুরতেজ।

গত ১৫ জুন বিহার রেজিমেন্টের ৪০ থেকে ৫০ জন জওয়ানের দিকে কাঁটাওয়ালা রড, মুগুর, পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সংখ্যায় চার গুণ বেশি চিনা সেনা। লাল ফৌজদের মধ্যে ঢুকে পড়েন গুরতেজ সিং। পর পর চারজনকে হাত ভেঙে, ঘাড় মটকে মারা পর একটা সময় বাঁহাতের দু-তিনটে আঙুল, কনুই ভেঙে যায় গুরতেজের। কিন্তু তাতেও দমে যাননি তিনি। কিন্তু কখন শত্রুপক্ষ পিছন থেকে হামলা চালিয়েছিল তা বুঝে উঠতে পারেননি। লোহার কাঁটাওয়ালা রড পিঠে গেঁথে এফোঁড় ওফোঁড় করে দিয়েছে তরুণ প্রাণকে।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...