Friday, June 26, 2026

খুলছে ১৩টি সরকারি ট্যুরিস্ট লজ, জেনে নিন কোনগুলি…

Date:

Share post:

মহামারীর কারণে চার দেওয়ালে আটকে সকলে। মন চাইছে একটু বেরিয়ে পড়তে। তাই চিন্তা না করে,  নিয়ম মেনে বেরিয়ে পড়তে পারেন।  কারণ সমস্ত বিধিনিষেধ মেনে আগেই খুলেছে কিছু হোটেল , লজ । এবার খুলছে ১৩ টি সরকারি টুরিস্ট লজও ।
অনলাইনে বুকিংয়ে ব্যাপক সাড়া। তবে পরিস্থির কারণে পাহাড় থেকে সমুদ্র সব জায়গার বাছাই করা এই ১৩ ট্যুরিস্ট লজের নিয়মাবলী বদল করা হচ্ছে। পর্যটন দফতর সূত্রে খবর, লকডাউনের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে এই পর্যটন শিল্পের। তাই এই সরকারি ট্যুরিস্ট লজের মাধ্যমে আয় করতে চায় তারা।

দেখে নিন ,তালিকায় রয়েছে কোন কোন টুরিস্ট লজ…

১)উত্তরবঙ্গের কালিম্পংয়ের মর্গ্যান হাউস

২)জলপাইগুড়ির তিলাবাড়ি

৩ ) দীঘা টুরিস্ট লজ

৪)বকখালি ট্যুরিস্ট লজ

৫ )ডায়মন্ড হারবারের ট্যুরিস্ট লজ সাগরিকা

৬)বোলপুরের ‘রাঙাবিতান’

৭)ঝাড়গ্রাম ট্যুরিস্ট লজ

৮) বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ

কীভাবে বুকিং করবেন :

ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন বা পর্যটন দফতরের ওয়েবসাইট মারফত এই সব লজ বুকিং করা যাবে। এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে । তাতে ভাল সাড়া মিলছে বলেও দফতর সূত্রে খবর। অনেকে আবার অগ্রিম বুকিং সেরে ফেলেছেন। তবে পাহাড়ের চাহিদা বরাবরই বেশি । তাই সরকারি টুরিস্ট লজ গুলির মধ্যে দৌড়ে এগিয়ে কালিম্পংয়ের মরগ্যান হাউজ এবং জলপাইগুড়ির তিলাবাড়িতে। খুব একটা পিছিয়ে নেই দীঘা ও ঝাড়গ্রাম। তবে উইকএন্ডে চাহিদা রয়েছে বিষ্ণুপুরের। মহামারী পরিস্থিতিতে লজ গুলিতে কিছু নিয়মের বদল ঘটছে।

দেখে নিন সেই নিয়ম…

পরিস্থিতির কারণে এই সব ট্যুরিস্ট লজের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলি মেনে চলতে হবে। মূলত স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতি ঘরে স্যানিটাইজার প্যাক রাখা হচ্ছে। যার মধ্যে টুথপেষ্ট, টুথব্রাশ, চিরুনি, শ্যাম্পু, সাবান, তোয়ালে সহ নানা জিনিস দেওয়া হবে। লজের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা বিছানা, বালিশ স্যানিটাইজ করবেন।

একবার পর্যটক ঘর ছেড়ে বেরিয়ে গেলে পুরো ঘর স্যানিটাইজ করা হবে। তাদের ব্যবহৃত যদি স্যানিটাইজার প্যাক পড়ে থাকে তাও ফেলে দেওয়া হবে দ্রুত। এছাড়া এখন থেকে এক সাথে বসে ডাইনিং রুমে বা হোটেলের রেস্টুরেন্টে তারা খাবার খেতে পারবেন না। প্রত্যেকের ঘরে ঘরে খাবার পাঠিয়ে দেওয়া হবে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...