Sunday, June 28, 2026

লকডাউনে ত্রিপুরায় নিয়মভঙ্গকারীদের থেকে ১ কোটি ১৩ লক্ষ টাকা জরিমানা আদায়!

Date:

Share post:

লকডাউনের মধ্যেই সরকারি নিয়ম ভাঙার যেন হিড়িক পড়েছে ত্রিপুরায়। সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত লকডাউনের সময়সীমার মধ্যে নিয়ম ভাঙার জন্য জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ টাকা।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, লকডাউনের মধ্যে যাতে কেউ নিয়ম না ভাঙেন সেই কারণে সরকারি তরফে বারবার প্রচার করা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই জরিমানা করা হচ্ছে বলে তিনি জানান। শুধুমাত্র মাস্ক না পড়ার জন্য ২৬ শে মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। এরই পাশাপাশি যাত্রী পরিবহনে অনিয়ম, হেলমেট না পরা, সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানা এবং সর্বোপরি লকডাউনের অন্যান্য নিয়মবিধি লঙ্ঘনের দায়ে প্রায় ১ কোটি সাড়ে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...