Monday, April 6, 2026

মাটি খুঁড়তেই মিলল ঘড়া, খুলেই চক্ষু চড়কগাছ কৃষকের

Date:

Share post:

চাষের উপযোগী করতে মাটি খোঁড়ার কাজ চলছিল। মাটি খুঁড়তেই বেরিয়ে এল ধাতুর ঘড়া, ঘড়ার গায়ে ছিল প্রাচীন কালের নকশা। তা খুলেই চক্ষু চড়কগাছ কৃষকের। ঘটনা ঝাড়খণ্ডের পালামৌয়ের পাংকি ব্লকের। জানা গিয়েছে, মোঘল আমলের মুদ্রা মিলেছে ওই ঘড়া থেকে।

মাটি খোঁড়ার কাজ শেষ হলে যে যার মতো বাড়ি ফিরে যান।রাতে বৃষ্টি হওয়াতে জলে ঘড়াটি ধুয়ে যায়। পরের দিন স্থানীয় বাসিন্দা, পেশায় চাষি জহির মিঞাঁর চোখে পড়ে সেই ঘড়া। বাড়ি নিয়ে গিয়ে ঘড়া উপুড় করতেই পড়তে থাকে রুপোর কয়েন। পরিবারের সদস্যরা মিলে তা গুনতে শুরু করেন। এরপরই শুরু হয় বচসা। মুদ্রার ভাগ বাটোয়ারা নিয়ে ভাইয়েদের মধ্যে গোল বাধে। শেষমেশ তা গড়ায় থানা পর্যন্ত।জহির মিঞাঁ ১০২টি মোহর পুলিশকে ফেরত দিয়েছেন।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...