Monday, April 6, 2026

ঋণ শোধের চাপ! বিধায়ক-মৃত্যুর পিছনে অর্থকরী বিষয়ই সামনে আসছে

Date:

Share post:

উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পিছনে আত্মহত্যার তত্ত্বই সামনে আসছে। তবে এখনও কিছু ‘যদি’ এবং ‘প্রশ্ন’ অবশ্যই থাকছে। ইতিমধ্যে পুলিশ একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিলেন বিজেপি বিধায়ক। এই কারণে নাবার্ডের থেকে ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা শোধের চাপ ছিল। পাশাপাশি চালকলের ব্যবসার জন্য একজনের সঙ্গে প্রায় ১ কোটি টাকা ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছিল। সেই ব্যবসায় দেবেনবাবুর কতটাকা বিনিয়োগ করেছিলেন, তা নিয়ে তদন্ত কর হচ্ছে। পুলিশের দাবি, দেবেনবাবু এলাকায় বেসরকারি প্যারা ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। ক্রমশ জড়াচ্ছিলেন। সেই চক্র থেকে বেরতে না পেরে চরম সিদ্ধান্ত নেন বলে অভিমতও উঠে আসছে।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...