Saturday, April 18, 2026

দক্ষিণ দিনাজপুরে রাস্তা তৈরি ঘিরে দুর্নীতির অভিযোগ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুই কোটিরও বেশি টাকা বরাদ্দে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর থেকে চাদপুর শ্মশানঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। এই কাজের বরাত পেয়েছেন ঠিকাদার তথাগত সেন। তিনি গঙ্গারামপুরের বাসিন্দা। লকডাউনের জন্য কিছুদিন কাজ বন্ধ থাকলেও, গত একমাসের বেশি ধরে ওই রাস্তার কাজ চলছে। কিন্তু এই কাজ ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। রাস্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ছবিতে দেখা যাচ্ছে, হাত দিয়ে টানতেই রাস্তা থেকে উঠে আসছে পিচের চাদর। গ্রামবাসীদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে। দুর্নীতি নয়, তাঁরা সঠিক রাস্তা চাইছেন। এই ভাইরাল ভিডিও বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান সকলেই নীরব বলে অভিযোগ স্থানীয়দের। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার তথাগত সেন।

এদিকে এরই সঙ্গে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভা সাংসদ অর্পিতা ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন কার্যকরী সভাপতি সোনা পাল কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য পার্সেন্টেজ চাইছেন। ওনাকে ভাগ দিলেই টেন্ডার পাওয়া যাবে বলে ভিডিওটিতে বলছেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা স্বীকার করেননি সোনা পাল। তাঁর দাবি, তাঁকে অপদস্ত করতে এই ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।
তবে স্থানীয়রা এই দু’টি ঘটনাকে এক করেই দেখছেন। তাঁদের অভিযোগ, এইভাবে ঘুষ দিয়ে টেন্ডার পেয়েই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদাররা। তবে এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

Related articles

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...