Wednesday, March 25, 2026

কীভাবে মিলবে মাধ্যমিকের মার্কশিট? জানাল পর্ষদ

Date:

Share post:

বুধবার প্রকাশিত হচ্ছে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল। www.wbbse.org , http://wbresults.nic.in সহ ১৪টি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে দশটা থেকে জানা যাবে ফল। এর পাশাপাশি এসএমএস জানা যাবে ফল। WB10 (space) রোল নম্বর লিখে পাঠাতে হবে 5676750 নম্বরে। তবে বুধবারই মার্কশিট হাতে পাবে না পরীক্ষার্থীরা। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, ২২ অথবা ২৩ জুলাই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে পরীক্ষার্থীদের। বিতরণ কেন্দ্র থেকে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। তবে মার্কশিট এবং সার্টিফিকেট নিতে পরীক্ষার্থীদের স্কুলে যেতে হবে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড নিয়ে অভিভাবকদের উপস্থিত হতে হবে স্কুলে। তাঁদের হাতে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট। সেক্ষেত্রেও বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব এবং মানতে হবে স্বাস্থ্যবিধি। রাজ্যের স্কুলগুলির উদ্দেশে তিনি বলেন, একইসঙ্গে সব অভিভাবকদের ডাকা যাবে না। সময় ভাগ করে দিতে হবে।

Related articles

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...