Tuesday, June 16, 2026

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

Date:

Share post:

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, এডিজি (ল’ অ্যান্ড অর্ডার) সহ রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় রামনবমীর শোভাযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি মিছিল হওয়ার কথা। হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরকে বিশেষভাবে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উৎসব উপলক্ষে রাজ্যজুড়ে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী হিসেবে সিআরপিএফ-কে প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন করা হবে।

বৈঠক থেকে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, আদালতের নির্দেশ মেনেই সমস্ত শোভাযাত্রা করতে হবে। কোনও ক্ষেত্রে নির্দেশ অমান্য হলে সঙ্গে সঙ্গে মিছিল বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শোভাযাত্রায় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট রুট ও সময় মেনে মিছিল করতে হবে এবং কোনও মিছিলে ৫০০ জনের বেশি লোক জমায়েত করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন – গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...