Tuesday, March 24, 2026

বজ্জাতির নয়া ফিকির! এবার অযোধ্যা ও রামকেও চান নেপালি প্রধানমন্ত্রী

Date:

Share post:

এতদিন পর্যন্ত ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে এসেছে নেপাল। এবার সেদেশের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি অযোধ্যা ও রামকে টেনে নিলেন। তাঁর দাবি, আসল অযোধ্যা নেপালে অবস্থিত ছিল, ভারতে নয়৷ রামও নেপালি ছিলেন৷ নেপালের প্রধানমন্ত্রীর এহেন দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘ভানু জয়ন্তী’ উপলক্ষে সোমবার নিজের তাঁর বাসভবনে বক্তব্য রাখছিলেন নেপালের প্রধানমন্ত্রী। সেখানেই নেপালি প্রধানমন্ত্রী বলেন, “ভারত নকল অযোধ্যার নির্মাণ করেছে। আসল অযোধ্যা আছে নেপালে। ভগবান রামচন্দ্রের জন্মস্থান নিয়ে ‘সত্যের বিকৃতি’ ঘটানো হয়েছে।সত্যিকারের অযোধ্যা বীরগঞ্জের পশ্চিমে, থোরিতে।”

ওলির কথায়, “ভারতের অযোধ্যার রাজকুমারের হাতে আমরা সীতাকে তুলে দিইনি। নেপালি রাজকুমারের হাতে সীতাকে তুলে দিয়েছিলাম।” তাঁর প্রশ্ন, “ভারতের অযোধ্যা বাস্তবে থাকলে, সেখানকার রাজকুমার বিয়ে করার জন্য নেপালে এলেন কেন?”

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের এলাকাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করেছে নেপাল। নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়েছে নেপালের সংসদে। যার মধ্যে রয়েছে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার নাম। উত্তরাখণ্ডের এই তিন এলাকা নিজেদের বলা দাবি করায় দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকী গত সপ্তাহে নেপালে ভারতের রাষ্ট্রীয় চ্যানেল দূরদর্শনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল সরকার৷

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...