Tuesday, March 24, 2026

মমতার ফোন, আপাতত মুখে কুলুপ রাজীবের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে আপাতত মুখে কুলুপ আঁটলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই দুর্নীতির ইস্যুতে মিডিয়ার সামনে দফায় দফায় ক্ষোভ উগরে দেন তিনি। রাগ ছিল মূলত অরূপ রায়ের বিরুদ্ধে। রাজীব বলেছিলেন শুধু ছোটখাটোদের বিরুদ্ধে কেন, রাঘববোয়ালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে দলে ঝড় ওঠে। তবে এটা বোঝা গিয়েছিল রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তৃণমূল দেখাবে না। সূত্রের খবর, মমতা ফোনে তাঁকে ক্ষোভের সঙ্গে বলেন,” এসব কী হচ্ছে? কিছু বলার থাকলে দলে না বলে বাইরে বলছ কেন?” আরও কিছু কথা হয়। তারপর রাজীবের মুখে কুলুপ। বনমন্ত্রী হিসেবে তিনি বনমহোৎসব শুরু করছেন। সেখানে যাবেন ববি হাকিম।

 

Related articles

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...