Wednesday, June 17, 2026

বিজেপি বিধায়ককে পরিকল্পনা মাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দাবি রাহুলের

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের প্রাক্তন বিধায়ক তথা অধুনা বিজেপি বিধায়ক দেবেন রায়কে খুন করা হয়েছে। সোমবার এমনই অভিযোগ করলেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এদিন তিনি জানিয়েছেন, বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া এবং সব কিছুই পরিকল্পনা মাফিক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসে মদতে বিধায়কে খুন করা হয়েছে।

পাশাপাশি তিনি আর ও জানিয়েছেন, তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড সংঘঠিত করেছে। পুলিশ ময়না তদন্তের রিপোর্টের আগে কীভাবে দাবি করে, এটা খুন নয় আত্মহত্যা? প্রশ্ন বিজেপি নেতার।

তাঁর আরও দাবি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ইতিমধ্যেই দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে গোটা ঘটনার বিবরণ জানানো হয়েছে। একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে ডেপুটেশন দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...