Friday, June 19, 2026

এবার কংগ্রেস ত্যাগের ইঙ্গিত দিলেন শচীন পাইলট

Date:

Share post:

অবশেষে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শচীন পাইলট৷

AICC-র নির্দেশে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরানো হয়েছে৷ রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতির পদও কেড়ে নেওয়া হয়েছে৷ তারপরই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে কংগ্রেসের নাম সরিয়ে দিয়েছেন শচীন পাইলট৷ ছোট্ট এক বার্তায় তিনি বলেছেন, “সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু পরাজিত করা যায় না৷”

শুধুই পাইলট নন, তাঁর ঘনিষ্ঠ মন্ত্রীদেরও সরিয়ে দেওয়া হয়েছে৷ দলের এই কড়া পদক্ষেপের পরই পাল্টা জবাব দিলেন পাইলট৷ শচীন ঘনিষ্ঠ শিবির দাবি করছে, “খেলা এখনও বাকি৷ বেশ কিছু বিধায়ক আমাদের পক্ষেই আছেন”৷

পাইলটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এখন যাবতীয় কৌতূহল সৃষ্টি হয়েছে৷ শচীন নতুন দল তৈরি করবেন নাকি বিজেপি-তে যাবেন, ত নিয়েই এখন চলছে চর্চা৷

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...