Tuesday, March 31, 2026

পরিশ্রম সাফল্যের একমাত্র চাবিকাঠি: মন্তব্য পঞ্চম স্থানাধিকারী বিভাবসুর

Date:

Share post:

রাজ্যের মধ্যে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অধিকার করেছেন বিভাবসু মণ্ডল। তিনি গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউটের ছাত্র। প্রাপ্ত নম্বর ৬৮৮। বহরমপুর চালতিয়া এলাকার বাসিন্দা বিভাবসু জানান, সারাদিনে ৭-৮ ঘণ্টা পড়তেন। যদিও তাঁর কোন প্রাইভেট টিউটর ছিলেন না। বাড়িতে বাবা এবং মা লেখাপড়ায় সাহায্য করতেন। পাশাপাশি, স্কুলের শিক্ষকরা সব সময় থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বিভাবসুর বাবা বাবুলকুমার মণ্ডল ঝাউবোনা হাইস্কুলের প্রধান শিক্ষক। ছেলেকে কোনও প্রাইভেট টিউটর তিনি দেননি। নিজেই পড়াতেন ছেলেকে। মা বিউটি মণ্ডল জানিয়েছেন, লেখাপড়ার জন্য ছেলেকে বকাবকি করতে হয়নি কোনওদিন।
পাঠ্যবইয়ের পাশাপাশি তার গল্পের বই পড়া প্রতি ঝোঁক মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারীর। নিজের সাফল্যের কথা বলতে গিয়ে বিভাবসু বলেছেন, পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...