Sunday, June 28, 2026

মাধ্যমিকের মেধা তালিকায় তিনটি স্থান দখল কোচবিহারের

Date:

Share post:

মাধ্যমিকের মেধা তালিকায় তিনটি স্থান অধিকার করল কোচবিহার জেলার ছাত্রছাত্রীরা। সপ্তম স্থানে রয়েছেন কোচবিহার মনীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র করণ দত্ত, দিনহাটা গোপালনগর এম এস এস হাই স্কুলের ছাত্র ঋতম বর্মন এবং দশম স্থানে ইন্দিরা দেবী গার্লস হাইস্কুলের ছাত্রী সম্প্রীতি রায়।
এই তিন কৃতিই জানান, ভবিষ্যতে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পড়বেন তাঁরা। লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকলেও, অনলাইনে লেখাপড়া শুরু করে দিয়েছেন তাঁরা।
ফল প্রকাশের পরে তাঁদের বাড়িতে গিয়ে ফুল, মিষ্টি দিয়ে অভিনন্দন জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...