Wednesday, June 24, 2026

আইলিগের তারকা স্ট্রাইকার প্লাজাকে তুলে নিয়ে চমক মহামেডানের

Date:

Share post:

মহামেডান ক্লাবের সচিব পদে দায়িত্ব নিয়েই ক্লাবের ফুটবলকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। সে কথা রাখলেন দীপেন্দু বিশ্বাস। আগামী মরসুমে মহামেডানের হয়ে খেলতে দেখা যাবে আইলিগের তারকা স্ট্রাইকার ইউলিস প্লাজাকে। দলের আক্রমণ বিভাগকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত মহামেডান ক্লাব কর্তাদের ।
গত মরসুমে চার্চিল ব্রাদার্সের হয়ে ১৪ ম্যাচে আটটি গোল করেছিলেন প্লাজা। গোল করেছিলেন ইষ্টবেঙ্গল ও মোহনবাগানের বিরুদ্ধেও। তার আগের মরসুমে আইলিগের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন ত্রিনিদাদ ও টোব্যাগোর এই ফুটবলার। ক্লাব সূত্রেজানা গিয়েছে, সাড়ে তিন মাসের চুক্তিতে তাঁকে দলে নেওয়া হয়েছে। পারফরমেন্সের উপর ভিত্তি করে প্লাজার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।
দীর্ঘ দিন ধরে আইলিগের প্রথম ডিভিশনে খেলেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। এবছর সেই লক্ষ্যেই দলকে ঢেলে সাজাচ্ছেন ক্লাব কর্তারা। শুধু প্লাজা নয়, মোহনবাগানে খেলে যাওয়া কিংসলেও সই করেছেন সাদা-কালো শিবিরে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...