Sunday, June 28, 2026

21 জুলাই বৃহত্তম ভার্চুয়াল সভার লক্ষ্যে তৃণমূল, বার্তা প্রতি বুথে 51% ভোট

Date:

Share post:

করোনা আবহে প্রতিবারের জমায়েত এবার নয়।

কিন্তু এই 21 জুলাই যা হবে, সেটাও রেকর্ড।
বৃহত্তম ভার্চুয়াল সভা।
মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বস্তরে তার প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটা সামলাচ্ছেন প্রচারের আলোর বাইরে থেকে।
দলের টার্গেট, অন্তত 6 কোটি মানুষের কাছে ফোন, ল্যাপটপ, টিভি স্ক্রিনের মধ্যে দিয়ে এই সভা পৌঁছে দেওয়া।

এবার মূল বার্তা তিনটি।
এক, কেন্দ্রের আর্থিক নীতি, বিদেশ নীতি, সমাজনীতি, রাজ্যের প্রতি বিদ্বেষমূলক বৈষম্যের প্রতিবাদ।

দুই, রাজ্য সরকারের উন্নয়ন ও সামাজিক কর্মসূচিগুলির প্রচার।

তিন, ভুলত্রুটি শুধরে সংগঠনকে নির্দিষ্ট কিছু পদ্ধতিতে যে কোনো সময়ে ভোটের জন্য ঐক্যবদ্ধভাবে তৈরি থাকা। তৃণমূলের লক্ষ্য প্রতি বুথে অন্তত 51% ভোট।

21 তারিখ দলনেত্রীর ভাষণ যাতে সর্বত্র শোনা যায়, তার সবরকম পরিকাঠামোগত ব্যবস্থা হচ্ছে। বুথ ভিত্তিতে সংগঠনকে নামিয়েছেন অভিষেক। আবার যিনি যে জেলার দায়িত্বে, তাঁরা গ্রুপ বৈঠকও করছেন। যেমন শুভেন্দু অধিকারী মালদা, উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে জুম বৈঠক করেছেন। বাঁকুড়ায় সশরীরে গিয়ে সভা করেছেন। অনুব্রত মণ্ডল বীরভূমে নেটওয়ার্ক চালু করেছেন। সব জেলাতেই কাজ হচ্ছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...