Sunday, June 28, 2026

সকালের সংবাদিক সম্মেলনে কোন বোমা ফাটাবেন শচীন!

Date:

Share post:

কংগ্রেস থেকে অপসারিত হওয়ার পর আজ, সকাল দশটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শচীন পাইলট। কী বলবেন শচীন? সে নিয়ে কংগ্রেস মহলে মহা টেনশন। সংখ্যাগরিষ্ঠ বিধায়ককে নিজের দিকে টানতে সক্ষম হলেও অশোক গেহলোটের রাতের চিন্তা কিন্তু মোটেই কমেনি। শচীন ঘনিষ্ঠ দুই বিধায়ক ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি থেকে অপসারিত হওয়ার পর শচীন ট্যুইট করে বলেছেন, সত্য কখনও চাপা থাকে না। কী সেই সত্য? সে সব গোপন কথা কি আজ উপুড় করে দেবেন শচীন!

শচীন অবশ্য জানিয়েছেন, তিনি বিজেপিতে যাচ্ছেন না। কিন্তু বিজেপি আজ পরিস্থিতি বিচার করতে বসছে বৈঠকে। সদ্য বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে শচীনের সম্পর্ক বেশ ভালো। ফলে বিজেপিতে যাওয়ার প্রশ্ন মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শচীন কি নতুন দল গড়বেন? সে সম্ভাবনা কমই। কারণ, অতীতের উদাহরণ তাঁর কাছে রয়েছে, যা মোটেই সুখকর নয়। শচীনের সকালের সাংবাদিক সম্মেলন নিয়ে জয়পুর এবং রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...