Saturday, June 27, 2026

করোনা যোদ্ধাদের পরিবারকে সম্মান জানাবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার করোনা যোদ্ধাদের পরিবারকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ রাজ্যের৷ বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, করোনা যোদ্ধাদের মৃত্যুতে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা দেওয়া হবে৷ পরিবারের একজনকে দেওয়া হবে চাকরি। এ ছাড়াও করোনা যোদ্ধাদের সম্মানে দেওয়া হবে মেডেল, মানপত্র ও বিশেষ ব্যাজ৷

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, “কোভিড ওয়ারিয়র্সদের কাজে লাগানো হবে। যারা বিপদের বন্ধু তাঁদের সাহায্য করতেই হবে৷
আমরা সরকারি কোভিড ওয়ারিয়র্সদের সম্মানিত করলাম। বেসরকারি হাসপাতালে ডাক্তার, নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদেরও এই সম্মান দেওয়া হবে”৷
মুখ্যমন্ত্রী বলেছেন, “এই যোদ্ধাদের যে ব্যাজ দেওয়া হবে, তাঁরা সেই ব্যাজ পড়ে কাজ করবেন৷”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহামারির প্রকোপে এখনও পর্যন্ত ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। প্রায় ১২০০ পুলিশকর্মী ভাইরাস আক্রান্ত। একইসঙ্গে তিনি জানান, রাজ্যের ৩০ জন চিকিৎসক, ৪৩ জন নার্সও সংক্রমিত হয়েছেন৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, মাক্স পড়া হচ্ছে কি’না সেদিকে ক্লাবগুলো নজর রাখবে ক্লাবগুলি। ক্লাবগুলিকে সচেতনতা প্রচার করতেও আহ্বান জানান মুখ্যমন্ত্রী ৷

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...