Tuesday, March 31, 2026

ভ্যাকসিন নিয়ে আশাবাদী গোটা বিশ্ব, কবে জানা যাবে সুখবর?  

Date:

Share post:

ভ্যাকসিন কবে বাজারে আসবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। দেশি হোক বা বিদেশি তবুও তো রোগ নিরাময়ের দিকে কিছুটা এগোবে পৃথিবী। ভাইরাস মোকাবিলায় প্রস্তুত ভ্যাকসিন ‘অক্সফোর্ড অস্ট্রাজেনকা’ র সাফল্য ঘোষণা করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ঠিকঠাক থাকলে আজ বৃহস্পতিবার অথবা শুক্রবারের সাংবাদিক বৈঠক করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভাইরাসের প্রতিষেধক হিসেবে বিশ্ববাসীর কাছে টিকা হিসেবে আসবে।

এই ভ্যাকসিন প্রস্তুত করার নেতৃত্ব দিয়েছেন ইবোলা প্রতিষেধক আবিষ্কার কর্তা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আলমা ম্যাটার, বিশ্বখ্যাত ভ্যাকসিনোলজিস্ট ড. সারা ক্যাথরিন গিলবার্ট। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের কাজ শুরু করা হয়। তাতে সাফল্য মেলে। এরপর গত মাসে ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের ৫ হাজার মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাতেও মিলেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলের সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন বায়োফার্মা সংস্থা অস্ট্রাজেনকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেছে। এই ভ্যাকসিন ব্যবসায়িক ভাবে মার্কিন সংস্থা অস্ট্রাজেনকা বাজারে বিক্রি করতে পারবে। ঠিক এইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ও সম্পূর্ণ বিনা খরচে টিকা হিসেবে এই ভ্যাকসিন ব্যবহার হবে। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে তা দেওয়া হবে। ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে অন্তত ৭৭ টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। যদিও এই তালিকায় নেই ভারতের নাম।

প্রসঙ্গত, রাশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথকভাবে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি জানিয়েছে। যদিও এই দাবির সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।ভাইরোলজিস্টদের বক্তব্য, সংশ্লিষ্ট দেশগুলি প্রথম পর্যায়ের ট্রায়ালও শুরু হয়নি। মানবদেহের পরীক্ষা সেখানে অনেক দূরের ব্যাপার। অন্যদিকে, অক্সফোর্ড তাদের মানবদেহের পরীক্ষায় সাফল্য পেয়েছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...