Tuesday, March 24, 2026

HS-এর ফল কেন প্রাইভেট ইউনিভার্সিটির সাইটে, হাইকোর্টে জরুরি শুনানি

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের জন্য পর্ষদ কেন একটিমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইটকে বেছে নিল? এটা স্বার্থের সংঘাত। যে বিশ্ববিদ্যালয় এখন পড়ুয়া ভর্তি চায়, তার হাতেই ফল প্রকাশ!

বুধবার এনিয়ে অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার এনিয়ে জনস্বার্থ মামলা করেন সবিতাদেব বন্দ্যোপাধ্যায়। তাঁর তরফে আইনজীবী অয়ন চক্রবর্তীর আবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কোর্ট বন্ধ থাকলেও প্রধান বিচারপতি এটি শুনানির জন্য গ্রহণ করেন। শুক্রবার বিকেলে ফল প্রকাশ। তার আগে সকালেই জরুরি ভিত্তিতে শুনানি হবে। ডিভিশন বেঞ্চ বসবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সকালেই ফয়সালা হয়ে যাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইটে ফল প্রকাশ হতে পারে কি না।
আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের জন্য বেছে বেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন নেওয়া হল, এটা প্রতিবাদযোগ্য। অনৈতিকভাবে এই কাজ হয়েছে। মহামান্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ তিনি মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন।”
ফলে নজিরবিহীন এই মামলাটির দিকে এখন তাকিয়ে আছে সংশ্লিষ্টমহল। সবারই এক কথা, উচ্চমাধ্যমিকের ফল নিয়ে এই পক্ষপাতমূলক কাজ হবে কেন?

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...