Friday, March 27, 2026

ইমোশনাল ওয়েলনেস: ভার্চুয়াল প্লাটফর্মে মনের কথা আলোচনা

Date:

Share post:

অতিমারি পরিস্থিতি। গৃহবন্দি জীবন। তার মধ্যে নানা সমস্যা- কোথাও আর্থিক সমস্যা, তো কোথাও গার্হস্থ্য হিংসা। কোনও কোনও গর্ভবতী মহিলা এই ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগত সন্তানের জন্য উদ্বেগে ভুগছেন। আর এর থেকে মানসিক সমস্যা দেখা দিচ্ছে সবার মধ্যেই। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞের কাছে যাওয়াটাও সম্ভব নয়। সেই কারণেই ভার্চুয়াল প্লাটফর্মে এক আলোচনার আয়োজন করেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরা। থাকছেন ডাক্তার শর্মিষ্ঠা চক্রবর্তী, ডাক্তার সাইদা রুকশেদা, ডক্টর তন্ময়িণী দাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রানী লোধ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুচরিতা বসু। পেশায় আইনজীবী হলেও সুচরিতা বরাবরই সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। বিশেষ করে নারীকল্যাণে যুক্ত থাকেন তিনি। আইডব্লিউএন-এর পশ্চিমবঙ্গ শাখার এই চেয়ারপারসন এদিনের আলোচনায় সকলের কণ্ঠস্বর হয়ে বিশেষজ্ঞদের থেকে বিভিন্ন সমস্যার সমাধান জেনে নেবেন।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন সকলে। *মাত্র আড়াইশো টাকার বিনিময় নাম নথিভুক্ত করতে হবে* । তারপরে *শুক্রবার সন্ধে সাতটায় মন খুলে কথা বলতে পারবেন যে কেউ* । জেনে নিতে পারবেন গার্হস্থ্য হিংসার প্রতিকার। এই করোনা আবহে মনের মধ্যে যে ভয় ঢুকে গিয়েছে কীভাবে কাটিয়ে কীভাবে নিউ নর্মাল লাইফে ফিরে যাওয়া যাবে। এটি শুধুমাত্র নারীকেন্দ্রিক আলোচনা নয়। উদ্যোক্তারা জানাচ্ছেন, যে কেউ এই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। জেনে নিতে পারেন সমাধান।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...