Monday, February 2, 2026

এবার জিও-তে প্রচুর লগ্নি গুগলের, 5G ট্রায়াল শুরু করবে মুকেশ আম্বানির সংস্থা

Date:

Share post:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও নিয়ে বিস্তারিত ভাবে কথা বললেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। তিনি জানান যে এবার গুগল লগ্নি করবে জিও-তে। একই সঙ্গে তিনি বলেন স্পেকট্রাম পেলেই ৫জি ট্রায়াল শুরু করবে তাঁর সংস্থা।

বুধবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান মুকেশ অম্বানী জানালেন, নানা কারণে সৌদি অ্যারামকোকে রিলায়্যান্সের শেয়ার বেচার কাজ সময় মেনে সম্পূর্ণ হয়নি ঠিকই। তবে ১২টি সংস্থার ১.১৮ লক্ষ কোটি টাকা লগ্নির পরে এ বার ৩৩,৭৩৭ কোটি ঢেলে জিয়ো প্ল্যাটফর্মের ৭.৭% কিনছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। যার হাত ধরে শেষ হচ্ছে রিলায়্যান্সকে ঋণমুক্ত করতে প্রথম ধাপের অর্থ জোগাড়ের প্রক্রিয়া। এ বার জিয়ো নজর দেবে ৫জি প্রযুক্তিতে। আর গুগল সিইও সুন্দর পিচাইয়ের ঘোষণা, ভারতে যে ৭৫,০০০ কোটি লগ্নির কথা দু’দিন আগেই জানিয়েছেন তিনি, তার অর্ধেক জিয়োয় ঢেলে দেশের মানুষের উন্নয়নেই শামিল হতে চান তাঁরা।
তবে সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, গুগল, অ্যামাজ়নের মতো সংস্থার সার্ভার হয়েই ভারতীয়দের সব তথ্য বিদেশে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল সরকার। এ নিয়ে তখন সরব হয়েছিলেন মুকেশও। কিন্তু অন্তত এ দিন সে ব্যাপারে কোনও আশ্বাস শোনা যায়নি রিলায়্যান্স কর্তার মুখে।
মুকেশ আম্বানি বলেন যে গত অর্থবর্ষে রিলায়েন্সের ধার ছিল ১.৬১ লক্ষ কোটি টাকা। এই টাকা ওঠানোর পর রিলায়েন্সের বাজারে আর কোনও দেনা থাকল না বলেই তিনি জানান। খুব ভালো ব্যালেন্স শিট আছে সংস্থার। এছাড়াও জ্বালানি ব্যবসায় বিপি-র সঙ্গে যৌথ অংশীদারিত্বে গেছে রিলায়েন্স। সেই কথাও বলেন তিনি।

অন্যদিকে 5G প্রযুক্তি সম্বন্ধে আম্বানি বলেন যে তারা ট্রায়ালের জন্য প্রস্তুত। তিনি বলেন সংস্থা নিজের থেকে প্রযুক্তি বানিয়েছে যেটা আগামী বছর বাজারে এসে যাবে। যখনই স্পেকট্রাম পাওয়া যাবে, ট্রায়াল শুরু করা হবে বলে তিনি জানান।  এছাড়াও ক্লাউড কমপুটিং, এআর, ভিআর প্রভৃতি নিয়ে সংস্থা কাজ করেছে। প্রায় ২০টি স্টার্টআপের সঙ্গে একযোগে এই কাজ হয়েছে। বিভিন্ন সেক্টরে এর সুফল মিলবে বলে জানান মুকেশ আম্বানি।
তিনি বলেন যে জিও ৫ কোটি বাড়ি ও ব্যবসাকে প্রযুক্তির মাধ্যমে জুড়তে চায় আগামী তিন বছরে। তিনি বলেন যে মোবাইল ব্রডব্যান্ড, জিও ফাইবার, জিও ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড ফর এসএমই ও জিও-র ন্যারোব্যান্ড ইন্টারনেট অফ থিংসের কথা বলেন মুকেশ আম্বানি।

spot_img

Related articles

আজকের রাশিফল

আকাশের গ্রহ-নক্ষত্রের বিন্যাস প্রতিনিয়ত আমাদের জীবনের ছন্দ বদলে দেয়। আজকের দিনটি কারও জন্য নিয়ে আসবে প্রাপ্তির আনন্দ, আবার...

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...