Sunday, March 22, 2026

স্কুলের সাফাইকর্মী মা, মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে সেই স্কুলের সেরা ছেলে

Date:

Share post:

দিনের পর দিন হাঁড়ি চড়েনি। রাত জেগে সাফল্যের সিঁড়িতে ওঠার লড়াই চালিয়েছে সে। ইচ্ছাশক্তির জন্য কোনও প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়ায়নি। মা স্কুলের সাফাই কর্মী। সেই স্কুলেই সর্বোচ্চ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করল সইদুল।

স্বামীর মৃত্যুর পর পেট চালাতে স্কুলে সাফাইকর্মী হিসেবে কাজ শুরু করেন মাসুরা বিবি। ছোট ছেলেকে সঙ্গে করেই কাজে যেতেন তিনি। অন্য পড়ুয়াদের দেখে লেখাপড়ার করার ইচ্ছা হয় সইদুলের। স্কুলের শিক্ষকদের উদ্যোগে ভর্তি হয়েছে সে। সেই ছেলেই প্রমাণ করল প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। মাধ্যমিকে ৫৯৯ নম্বর পেয়ে সইদুল আজ গ্রাম ও স্কুলের গর্ব ।

উলুবেড়িয়া হীরাগঞ্জে একচিলতে ভাঙাচোরা ঘরে মা ও তিন ভাইকে নিয়ে বাস সইদুলের। বড় দাদা জন্ম থেকেই প্রতিবন্ধী। দুবেলা দুমুঠো জোগাড় করতেই হিমশিম খেতে হয়। স্থানীয় স্কুলে সাফাইকর্মী হিসাবে কাজ করে মাসে ৮০০ টাকা আয় করেন সইদুলের মা। সারাদিন স্কুলের কাজের পর বাড়ি ফিরে করেন জরির কাজ। এই অবস্থায় পাশে দাঁড়িয়েছিলেন স্কুলের শিক্ষকরা, মেধাবী ছাত্রকে আলাদা করে পড়িয়েছেন তাঁরা। কখনও আবার বই খাতা পেন কিনে দিয়েছেন। মাসুরা বিবি বলেন, “ভাবতেও পারিনি ছেলে এত ভালো রেজাল্ট করবে। আরও লেখাপড়া করতে চায়। কেউ সাহায্যের হাত বাড়ালে ছেলেটা আরও লেখাপড়া করতে পারে।

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...