Tuesday, March 24, 2026

যোধপুর পার্কে দু’জনকে এলোপাথাড়ি চপারের কোপ, অভিযোগ মাংস বিক্রেতার দিকে

Date:

Share post:

ভরা বাজারে দুই ব্যক্তিকে এলোপাথাড়ি চপারের কোপ। অভিযোগ এক মাংস বিক্রেতা ও তার দলবলের দিকে।

ঘটনায় গুরুতর জখম হয়েছেনবিশ্বজিৎ নস্কর (৩৮) ও গোপাল দাস (৩০)।আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো দক্ষিণ কলকাতার লেক থানা এলাকার যোধপুর পার্ক বাজার চত্বরে।

ঘটনার সূত্রপাত দু’দিন আগে। পাড়ায় দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিশ্বজিৎ নস্করের ভাইপো সনৎ নস্কর। এরপর গতকাল বুধবার সনৎকে কয়েকজন ফোন করে ডাকে। সনৎ সেখানে গেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

এদিকে ভাইপোর মার খাওয়ার ঘটনা জানার পরই বুধবার সন্ধেবেলায় বিশ্বজিৎ নস্কর ও গোপাল দাস ওই যুবকদের সঙ্গে কথা বলতে যান। কথা থেকে বিষয়টি বচসার দিকে যায়। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই সময়ই উত্তেজনার মধ্যে চপার দিয়ে তাঁদের দু’জনকে কোপানো হয়। লেক থানার পুলিশ তদন্তে নেমেছে।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...