Friday, March 27, 2026

রাজ্যজুড়ে কোভিড সচেতনতার ব্যাপক প্রচার চালাবে বামেরা, ঘোষণা বিমানের

Date:

Share post:

*রাজ্যজুড়ে কোভিড সচেতনতার ব্যাপক প্রচার চালাবে বামেরা, ঘোষণা বিমানের*

আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্ফর আহমদ ভবনে রাজ‍্যের ১৬ টি বামপন্থী ও সহযোগী দলগুলির নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৈঠকের পর এই বর্ষীয়ান সিপিএম নেতা সাংবাদিক সম্মেলনে করে বামেদের বেশকিছু সিদ্ধান্তের কথা জানান।

বামফন্ট্রের চেয়ারম্যান বিমান বসু বলেন, বেশ কয়েকটা টিভি চ্যানেল ও পত্রিকায় যে খবর দেখা গেছে তাতে একটা জিনিস পরিষ্কার, এই গভীর সংকটের মধ্যেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আর এই সচেতনতা প্রচার করতে আগামী ১৮ ও ১৯ জুলাই সারা রাজ্যজুড়ে কোভিড সচেতনতার প্রচার করবে বাম সংগঠনগুলি।

এছাড়াও এ মাসের শেষে একটি অবস্থান কর্মসূচি নিয়েছে বামেরা। মূলত, রাজ্যের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা, মানুষ জানে না কভিডে চিকিৎসার জন্য কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে ? অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নানা রকম কথা বলে যাচ্ছেন।

বিমান বসু আরও অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার-রাজ্য সরকার মানুষের প্রতি কোনও দায়িত্বই পালন করছে না। আর তার বিরুদ্ধেই এই কর্মসূচি।

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, মুখ্যমন্ত্রী আমফানের ক্ষতিপূরণ নিয়ে বলেছেন, সে ক্ষেত্রে যাদের পাকা ঘর ছিল তারাও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন।মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অনেকেই নাকি তা নিয়ে রাজনীতি করছেন। বিমান বসু পরিষ্কারভাবে জানান যে, বামপন্থীরা এমন পরিস্থিতে কোনওরকম রাজনীতি করে না। তারা মানুষের দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই মানুষের হয়ে প্রচার করেছে।

কেন্দ্রীয় সরকারের স্যানিটাইজারে ট্যাক্স ও জিএসটি প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় সরকার ব্যবসা বোঝে। তাই ওরা ট্যাক্স বসিয়েছে। রাজ্য সরকারের উচিত এই ঘটনার প্রতিবাদ করা। রাজ্য সরকারের জিএসটি থেকেও আয় আছে বলে মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান। বিমান বসু।

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...