Tuesday, April 7, 2026

ইতিহাসে প্রথমবার, করোনা যুদ্ধে “শহিদ” সম্মানে কলকাতার বুকে স্মৃতিসৌধ

Date:

Share post:

অজানা-অদৃশ্য শত্রু। যার গ্রাসে গোটা বিশ্ব। তাকে কাবু করতে হার মানছে তাবড় বিজ্ঞানী, বিশেষজ্ঞ, চিকিৎসকরা। এই বিজ্ঞান-প্রযুক্তির যুগেও করোনা নামক মহামারি দাপট ক্রমশ বাড়ছে। অভিশপ্ত হলেও সেই মারণ ভাইরাস নিয়ে প্রথমবার ইতিহাস রচনা করতে চলেছে তিলোত্তমা কলকাতা।

এবার করোনায় মৃতদের সম্মানিত করতে নির্মাণ করা হচ্ছে স্মৃতিসৌধ। বীর বা শহিদের সম্মান প্রদান করা হবে করোনা যুদ্ধে যাঁরা বলি হয়েছেন। হিডকো কর্তৃপক্ষ ইতিমধ্যেই টেন্ডার ডেকে জায়গা ঠিক করে ফেলেছে। জানা গিয়েছে, নিউটাউনে বিশ্ববাংলা গেটের পাশে “আনবক্স” সংলগ্ন স্থানে ০.৫ একর জমিতে তৈরি হবে এই স্মৃতিসৌধ। সারা দেশের ডিজাইনারদের এক প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। যাঁর বা যাঁদের কাজ পছন্দ হবে, সেই ডিজাইনই বেছে নেবে হিডকো।

নিউটাউনেরই আছে আনবক্স। সেখানেই হতে চলেছে এই সৌধ। শুধু মৃতদের জন্য স্মৃতিচারনাই নয়। যারা ময়দানের সামনের সারিতে যুদ্ধ করলেন তাদের সম্মান জানানো হবে সৌধের মাধ্যমে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...