Friday, March 27, 2026

দেশে ১০ লক্ষ ছাড়ালো করোনা আক্রান্ত, মৃত্যু পেরোলো ২৫ হাজার

Date:

Share post:

যতদিন যাচ্ছে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াল । দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ৩৪ হাজার ৯৫৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩ হাজার ৮৩২।

এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬৮৭ জন রোগীর। ফলে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৬০২ জনের। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩ জন। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন করোনাজয়ী।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...