Saturday, June 27, 2026

‘পদ্মশ্রী’র পর ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’এ নাম বোলপুরের ‘এক টাকার ডাক্তার’এর

Date:

Share post:

‘এক টাকার ডাক্তার’ নামেই বীরভূমের মানুষ চেনে তাঁকে। কয়েক মাস আগে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত হয়েছেন। দীর্ঘ ৫৭ ধরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকার কৃতিত্ব স্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠছে বোলপুরের বাসিন্দা এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার তাঁকে “লংগেষ্ট অ্যাওয়ারনেস রিবন” পুরস্কার দেওয়া হয়।

গ্রামাঞ্চলের গরিব মানুষকে তিনি এক টাকা ফি নিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন। সুশোভন বন্দোপাধ্যায়ের বাড়ি বোলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হরগৌরীতলায়।

তাঁর একটি মূর্তিও বসেছে বোলপুর শহরের নিজের বাড়ির এলাকায়। তিনি বিধায়কও হয়েছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিশ্বভারতীর কর্মসমিতির রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবেও রয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে সুশোভনবাবুর এই সার্টিফিকেট আসায় খুশির হাওয়া বোলপুর শহরজুড়ে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...