Monday, April 6, 2026

ফের ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, সুনামির সর্তকতা জারি

Date:

Share post:

ফের কেঁপে উঠল পৃথিবীর মাটি। শুক্রবার সকাল ৮.২০ মিনিটে ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল পাপুয়া নিউ গিনির পূর্ব ও পূর্ব-পশ্চিম দিক থেকে ১৮ কিমি দূরে ওয়াউ এলাকায়। মাটি থেকে ৮৫.২ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। পাপুয়া নিউ গিনি দ্বীপপুঞ্জের ওয়াউ দ্বীপের উপকূল থেকে প্রায় ৩০০ কিমি পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...