Monday, April 6, 2026

নির্বাচন কমিশন থেকে লাভাসার বিদায় ঘিরে প্রশ্ন, পদে এবার বিতর্কিত সুশীল

Date:

Share post:

মেয়াদ শেষের দু’‌বছরের বেশি আগেই বিদায় নিচ্ছেন অশোক লাভাসা। নির্বাচন কমিশন ছেড়ে যোগ দিতে চলেছেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কে। আগামী বছরই মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে সঙ্ঘাত কি মূল কারণ? এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

লাভাসার বদলে এবার ওই আসনে বসবেন সুশীল চন্দ্র। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনার হিসেবে প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন তিনি। ২০১৯–এর লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে সেনার নামে ভোট চাওয়া, সাম্প্রদায়িক ভাষণ সহ নানা অভিযোগ উঠেছিল। সেই সময় ক্লিনচিট দিতে অস্বীকার করেন না লাভাসা। কমিশনের সিদ্ধান্তের সঙ্গে অন্তত ১১টি ক্ষেত্রে একমত ছিলেন না তিনি।

এরপর নির্বাচন-পরবর্তী সময়ে অশোক লাভাসার স্ত্রী, ছেলে ও বোনের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ আনে আয়কর দফতর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন লাভাসার পরিবারের সদস্যরা

২০১৯–এর লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌‌ইডি)‌‌, আয়কর দপ্তর তদন্তে নামে। লাভাসার ছেলের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। তাঁর স্ত্রী নভেল এস লাভাসার বিরুদ্ধে ২০১৯–এর সেপ্টেম্বর মাসে আয়কর দপ্তর নোটিস ইস্যু করেছিল। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে অশোক লাভাসার পরিবার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...