Sunday, May 17, 2026

আগামী মাসে মিড ডে মিলে মিলবে সোয়াবিন ও সাবান, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

Date:

Share post:

মহামারির জেরে টানা চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকলেও, এই পরিস্থিতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা যাতে মিড-ডে-মিল থেকে বঞ্চিত না হয় সেই কারণে রাজ্যে চালু রাখা হয়েছে মিড ডে মিল। পড়ুয়াদের হাতে নয় অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেইসব সামগ্রী। চতুর্থ দফায় চাল, ডাল, আলু স্যানিটাইজার দেওয়া হয়েছিল। পড়ুয়াদের জন্য পঞ্চম দফায় এর সঙ্গে যোগ হচ্ছে সাবান ও সোয়াবিন ।
অগাস্ট মাসের খাদ্যসামগ্রীতে থাকছে চাল 2 কেজি, আলু 2 কেজি, ডাল 250 গ্রাম, সোয়াবিন 100 গ্রাম এবং 10 টাকা মূল্যের একটি সাবান। পঞ্চম দফায় মিড ডে মিলের এই সামগ্রী নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে সে দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ে মিড ডে মিলের সামগ্রী পায় সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর।
কেন সোয়াবিন দেওয়ার পরিকল্পনা ? তারও ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা দফতরের কর্তারা। তাঁরা জানিয়েছেন,
মাংসের সমান প্রোটিন, অথচ সস্তা, আর ফ্রিজেও রাখতে হয় না সোয়াবিন।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...