Friday, June 19, 2026

বীরভূমের বিশিষ্টজনদের তালিকায় মমতার নাম উল্লেখ রাজ্যপালের

Date:

Share post:

রাজ্য সরকারের সঙ্গে প্রতিটি ইস্যুতেই মতানৈক্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বৃহস্পতিবারই রাজ্য-রাজ্যপাল তরজার পরে শুক্রবার বীরভূমে শহিদ রাজেশ ওরাওঁ-এর বাড়িতে গিয়ে বিখ্যাতদের সঙ্গে এক সারিতে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বীরভূমের বিখ্যাতদের তালিকায় একসঙ্গে রাখলেন। সাংবাদিক বৈঠকে শহিদ রাজেশ ওরাওঁ-এর পাশাপাশি বীরভূমের বিশিষ্টজনদের তালিকায় রবীন্দ্রনাথ, অমর্ত্য সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

তিনি বলেন, “নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন এখানকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানকার। যাঁরা তাঁদের জীবনকে একটি দর্শন রূপে গড়ে তুলেছেন, তাদের পথ চলা এখান থেকেই। ”
রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের অতীতের সংঘাত বর্তমানে আরও বড় হয়েছে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে বিজেপির বিধায়ক এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাকযুদ্ধ চরমে উঠেছে। প্রতিবারই মুখ্যমন্ত্রী সে প্রসঙ্গে বলেছেন, “একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যদিও এই কথার কোনও উত্তর এদিন রাজ্যপাল দিতে চাননি। শুধু বীরভূমে বিশিষ্ট মানুষদের তালিকা জুড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...