Tuesday, April 7, 2026

আনলক-২ তে নতুন করে ডানকুনিতে লকডাউন

Date:

Share post:

দিনে দিনে বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। সেই কারণে ডানকুনি পুরসভার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে ৩১ জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে। জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। বন্ধ থাকবে মদের দোকান।

পাশাপাশি, ডানকুনি পুর এলাকায় বেসরকারি কারখানাগুলিতে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুর প্রশাসক হাসিনা শবনম ও বিদায়ী ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখোপাধ্যায় এলাকায় মাইকিং করেন। পুর এলাকায় অটো ও টোটোতে দুজনের বেশি যাত্রী তোলা যাবে না।
পুরসভার পাশাপাশি ডানকুনি থানার পুলিশ কড়া নজরদারি চালাবে। ব্যাঙ্ক ও পোস্টঅফিস খোলা থাকবে। সপ্তাহে সোম, বুধ, শুক্রবার পুরসভার কাজ চালু থাকবে। বাকি তিনদিন বন্ধ থাকবে।

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...