Saturday, June 27, 2026

মাংস-ভাত বিতর্ক, এবার বদলি জেলার পুলিশ সুপার

Date:

Share post:

গ্রেফতার হওয়া অভিযুক্তদের থানায় বসিয়ে জামাই আদর করার অভিযোগ আগেই উঠেছিল। সেই অভিযোগে বুধবার কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বদলি করা হয়। এবার বদলি করা হলো জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদিকে। বারাকপুরে সেকেন্ড ব্যটেলিয়ানে বদলি করে দেওয়া হলো। যদিও এই বদলি সম্পর্কে কোনো মন্তব্য করেননি ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি। সেই ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামে বিজেপি। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ বিজেপির নেতাকর্মীদের গ্রেফতার করে। তাঁদের নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের খিদে পাওয়ায় তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে পুলিশ। খাসির মাংস আর ভাত দেওয়া হয় তাঁদের। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বদলি করা হয় কোতোয়ালি থানার আইসি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...