Tuesday, March 31, 2026

বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

Date:

Share post:

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন নিহত বিধায়কের স্ত্রী চাঁদনি রায়। শুক্রবার স্বামীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতে মামলা করেন তিনি। মৃত বিধায়কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধেই বিধায়কের মৃত্যু হয়েছে। কিন্তু দেবেন্দ্রনাথ রায়ের পরিবার একে আত্মহত্যা বলে মানতে নারাজ। গভীর রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। একই অভিযোগ বিজেপিরও।

বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে এর আগে রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছিল বিজেপি। এব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে আইনি পরামর্শও করছিল দল। অবশেষে শুক্রবার এই সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...