Saturday, May 30, 2026

মঙ্গলবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আপাতত চারদিনের জন্য স্বস্তি মিলল পাইলট শিবিরে।

কংগ্রেস বনাম কংগ্রেস আইনি যুদ্ধে শুক্রবার রাজস্থান হাইকোর্ট রায় দিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত শচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না বিধানসভার স্পিকার সি পি যোশী। গেহলট বিরোধী কংগ্রেস বিধায়কদের সদস্যপদ কেন খারিজ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছিলেন স্পিকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শচিনরা গিয়েছিলেন হাইকোর্টে। তাঁদের অভিযোগ, দলবিরোধী কার্যকলাপের অভিযোগের আড়ালে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুক্রবার সওয়াল শেষ করেন বিদ্রোহী পাইলটদের আইনজীবীরা। সোমবার ফের শুনানি। ফলে মঙ্গলবার পর্যন্ত স্বস্তি পাইলট শিবিরে।

 

Related articles

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...