Monday, April 6, 2026

শচীনকে এখনও ঘরে ফেরাতে চায় কংগ্রেস, বারবার চিদম্বরমের সঙ্গে কথা

Date:

Share post:

রাজস্থানে দল ভাঙার চেষ্টা করলেও শচীন পাইলটকে ঘরে ফেরানোর আশা এখনও ছাড়েনি কংগ্রেস। মুখ্যমন্ত্রী অশোক গেহলট শচীনের বিরোধী হলেও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব শচীনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পি চিদাম্বরম গতকাল গভীর রাত পর্যন্ত বেশ কয়েকবার ফোনে কথা বলেন শচীন পাইলটের সঙ্গে।

কী কথা হলো? চিদম্বরম জানান আমি শচীনকে বলেছি, আলোচনায় বসার জন্য দল তোমাকে প্রকাশ্যে আমন্ত্রণ জানিয়েছে। তুমি সুযোগটা কাজে লাগাও। চিদম্বরমের সঙ্গে যে কথা হয়েছে, সে প্রসঙ্গে শচীন গতকালই বলেছিলেন, দক্ষিণ ভারতের এক নেতার সঙ্গে তাঁর কথা চলছে। তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন। ১৮ বিধায়কের সদস্যপদ কেন খারিজ করা হবে না, সে নিয়ে বিধানসভার স্পিকার সিপি যোশি গতকাল নোটিশ দিয়েছিলেন। আজ তার শুনানি হাই কোর্টে। বিজেপির হয়ে সাওয়াল করবেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি, ও স্পিকারের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...