Saturday, April 4, 2026

পরোয়ানা নেই, বাড়িতে এসেও অর্জুন সিং পুত্রকে গ্রেফতার করতে পারল না পুলিশ

Date:

Share post:

এবার মুখ পুড়লো পুলিশের। সাংসদ অর্জুন সিং পুত্র বিধায়ক পবন সিংকে গ্রেফতার করতে এসে ফিরে যেতে হলো পুলিশকে। কারণ, কোনও পরওয়ানাই ছিল না পুলিশের কাছে। তারা আগে হলো তীব্র বাক-বিতণ্ডা। অর্জুন সিংয়ের দেহরক্ষী সিআরপিএফের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষন ধরে বচসা চলে। পরে অবশ্য ফিরে যায় পুলিশ। কিন্তু কেন এই পুলিশি অভিযান? বিধায়কের বিরুদ্ধে অভিযোগ কী? তা অবশ্য পুলিশ জানায়নি। পরে অর্জুন একটি ট্যুইট করেন। সরকারের উদ্দেশে লেখেন, এইসব মাফিয়ার মতো কাজ বন্ধ হোক। সুশাসনে নজর দিক সরকার। মানুষ এটাই চায়। আমি এখানে ছিলাম এবং আছি। আমার সঙ্গে পড়ে বোঝাপড়া করবেন। এর আগে এদিন সকালেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় ট্যুইট করে বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং বারাকপুরের সাংসদকে যে কোনও সময়ে এনকাউন্টার করতে পারে। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, অর্জুন একজন সমাজবিরোধী। দলের লোকই ওকে পছন্দ করে না। এনকাউন্টার করলে ওকে দলের লোকেরাই করবে। তাই এতো লোক-লস্কর নিয়ে ঘোরে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...