Monday, April 13, 2026

উচ্চ মাধ্যমিকে রেকর্ড পাশের হার

Date:

Share post:

গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাড়ল পাশের হার। গত বছর পাশের হার ছিল ৮৬. ২৯ শতাংশ। সেই হার চলতি বছর বেড়ে হয়েছে ৯০.১৩ শতাংশ। শুক্রবার প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এদিন আনুষ্ঠানিক ফল প্রকাশে এই পরিসংখ্যান দেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি বলেন, পাশের হার ঐতিহাসিক। পাশের হার বেড়েছে ৩.৮৪ শতাংশ।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৭৫ হাজার ৩৬৫। তার মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। বছর ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯০ শতাংশ। বিজ্ঞান শাখায় পাশের হার ৯৮.৮৩, বাণিজ্য শাখায় ৯২.২২ শতাংশ, কলা বিভাগে পাশের হার ৮৮ শতাংশ। সংসদ সভাপতি মহুয়া দাস জানান, সংখ্যালঘুদের পাশের হার ৮৫.৭৬ শতাংশ। তপশীলি জাতি উপজাতি সম্প্রদায়ের পাশের হার ৮৭.৪০ শতাংশ। ৯০ শতাংশ বা তার বেশি বেশি নম্বর পেয়েছে ৩০ হাজার পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...