Monday, April 13, 2026

মহামারি মোকাবিলায় মুম্বই পুলিশ কর্মীদের ২৫ হাজার ফেস শিল্ড দিলেন সোনু সুদ

Date:

Share post:

লকডাউন একের পর এক পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরেছেন তিনি। কখনও বাসে কখনও বিমানে শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। টুইট করে কেউ অসুবিধার কথা জানালে ব্যস্ত অভিনেতা উত্তর দিয়েছেন । সাহায্য করেছেন। অভিনেতা সোনু সুদ। এবার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন তিনি। পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে তাঁদের হাতে ২৫ হাজার ফেস শিল্ড তুলে দিলেন সোনু।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটে সোনু সুদের এই সাহায্যের কথা প্রকাশ্যে আসে। সোনুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন অনিল দেশমুখ। তিনি লেখেন, ”পুলিশ কর্মীদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড মাস্ক দিয়েছেন। এজন্য সোনু সুদ জীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।”

অনিল দেশমুখের টুইটের উত্তরে সোনু সুদ লেখেন, ”স্যার, আপনার এই সহৃদয় কথার জন্য সম্মানিত বোধ করছি। আমাদের পুলিশ ভাইবোনেরই আসল নায়ক। তাঁরা যে কাজ করছেন, সেটার জন্য তাঁদের প্রশংসা প্রাপ্য। যদি আমি তাঁদের জন্য সামান্য কিছু করতে পারি। জয় হিন্দ।”

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...